গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী আবদুস সালামের ইন্তেকাল

আপডেট : ২৭ মে ২০১৭, ২৩:৫২

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবদুস সালাম শুক্রবার রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে......রাজিউন)। তিনি কিডনি ও হূদরোগে আক্রান্ত ছিলেন। একদিন আগে থেকে লাইফ সাপোর্টে থাকার পর তিনি এদিন হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য বন্ধু, শুভানুধ্যায়ী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।

আব্দুস সালাম তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বাংলাদেশের প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। তিনি বাম গণতান্ত্রিক ফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক মোর্চার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে রাজশাহী জেলায় সংগঠকের দায়িত্ব পালন করেন। তিনি মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের একজন সংগঠক ছিলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনেও তিনি সংগঠকের ভূমিকা পালন করেন।

ইত্তেফাক/নূহু