গানের উৎসবে ‘অবসকিউর’র টিপু

আপডেট : ২৮ মে ২০১৭, ১০:৪৪
 
সরাসরি সম্প্রচারকৃত ‘গানের উৎসব’ এর এ পর্বে অংশ নেবেন ‘অবসকিউর’র টিপু।  গান ছাড়াও ভক্তদের সঙ্গে কথা বলবেন বিভিন্ন বিষয়ে।
 
অনুষ্ঠানটি চ্যানেল আই স্টুডিও থেকে প্রচারিত হবে আজ রবিবার ২৮ মে বিকেল ৩টা ৫ মিনিটে। মৌসুমী বড়ুয়ার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করবেন অনন্যা রুমা।
 
উল্লেখ্য মেলোডি, সফট রক, মেলোরক ঘরানার গানের জন্য জনপ্রিয় ‘অবসকিউর’ ১৯৮৬ সালে প্রকাশ করে সেল্ফ টাইটেলড অ্যালবাম। এরপর ১৯৮৮ সালে ‘অবসকিউর ভার্সন টু’, ১৯৯০ সালে ‘স্বপ্নচারিণী’, এভাবে তারা ২০১৪ সালে প্রকাশ করে ‘ফেরা’।
 
অ্যলবামগুলোতে টিপুর কণ্ঠে ‘ছাইড়া গেলাম মাটির পৃথিবী’, ‘মাঝরাতে চাঁদ যদি’, ‘চাঁদ জাগা একরাতে’, ‘স্বপ্নচারিণী’ গানগুলো নব্বই দশকে বেশ জনপ্রিয়তা পায়।
 
ইত্তেফাক/আনিসুর