মেহেরপুর সদর উপজেলার রাইপুর গ্রাম থেকে একটি ইলেক্ট্রিক ডিভাইস যুক্ত শক্তিশালী বোমা শনাক্ত করেছে পুলিশ। বর্তমানে পুলিশের একটি বিশেষ টিম বোমাটি ঘিরে রেখেছে।
পুলিশ জানায়, শনিবার রাত ১১টার দিকে রাইপুর গ্রামের পাশের সড়কে লাল টেপদিয়ে মোড়ানো ইলেক্ট্রিক ডিভাইস যুক্ত বোমা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বোমার আশেপাশে বালুভর্তি বস্তা দিয়ে ঘিরে রাখে। ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ও সহকারী পুলিশ সুপার আহসান হাবিবসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইত্তেফাক/এমআই
