ভাঙ্গায় পৃথক ঘটনায় ২ লাশ উদ্ধার

আপডেট : ২৮ মে ২০১৭, ১২:৪৮
 
ফরিদপুরের ভাঙ্গায় রবিবার পৃথক ঘটনায় দুইটি লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। 
 
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজউদ্দিন জানান, রাজশাহী থেকে আম বোঝাই ট্রাক মাদারীপুর যাবার পথে ভাঙ্গার কৈডুবী নামক স্থানে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় জনতা ও হাই-ওয়ে থানা পুলিশ ট্রাকের ভেতর থেকে হেলপার আসলাম ব্যাপারি (২৬) এর লাশ উদ্ধার করে। তিনি মাদারীপুর জেলার ঘটকচর গ্রামের হানিফ ব্যাপারির ছেলে।
 
অপরদিকে, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ জানান, উপজেলার ঘারুয়া ইউনিয়নের রসিবপুরা গ্রামের হাবিবুর মাতুব্বরের মেয়ে মিলি বেগম (১৮) এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানিয়েছে, মেয়েটি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।
 
ইত্তেফাক/কেকে