ধুনটে মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূ নিহত

আপডেট : ২৮ মে ২০১৭, ১৩:৪৮
 
বগুড়ার ধুনট উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে আঙ্গুরি খাতুন (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত আঙ্গুরি খাতুন উপজেলার বেড়েরবাড়ি গ্রামের আব্দুল লতিফের স্ত্রী। 
 
এছাড়া বাসের ধাক্কায় ভটভটি চালসকসহ ছয় যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন, ধুনট উপজেলার চান্দারপাড়া গ্রামের শাকিল আহম্মেদ (২৫), নাটাবাড়ি গ্রামের ভটভটি চালক শাহ আলী (৪০), সরুগ্রামের হাজরা খাতুন (৫৫), সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পারুলকান্দি গ্রামের আব্দুল মান্নান (২৫), আব্দুল হান্নান (২৪) ও রবিউল ইসলাম (৩০)।
 
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে আঙ্গুরি খাতুন তার দেবরের মোটরসাইকেলের পেছনে বসে একই এলাকার ধামাচামা গ্রামে আত্মীয়ের বাড়িতে রওনা হন। পথিমধ্যে ধুনট-জোড়গাছা সড়কের ধামাচাপা গ্রামের ভেতর গতিরোধক পার হতে মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই আঙ্গুরি খাতুনের মৃত্যু হয়।
 
অপরদিকে, রবিবার সকাল ১১টার দিকে ধুনট-গোসাইবাড়ি সড়কের বাঘবেড় সেতুর পাশে বাপ্পি পরিবহন নামে একটি বাসের ধাক্কায় ভটভটি চালকসহ ছয় যাত্রী আহত হয়েছেন। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে