ঋণের টাকা পরিশোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

আপডেট : ২৮ মে ২০১৭, ১৫:০১
নেশাগ্রস্ত স্বামী এনজিওর কিস্তির টাকা পরিশোধ না করায় স্ত্রী হাসি খাতুন (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রবিবার সকালে সাড়ে ১১টায় সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়ীয়া এলাকার দিঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসি খাতুন দিঘলকান্দি গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী। 
 
স্থানীয়রা জানায়, নেশাগ্রস্ত শরীফুল ইসলাম তাঁর স্ত্রী হাসি খাতুনকে দিয়ে গত ৪ মাস আগে স্থানীয় একটি এনজিও থেকে ১০ হাজার টাকা ঋণগ্রহণ করে। 
 
প্রতি সপ্তাহে এই ঋণের টাকা পরিশোধ করার কথা থাকলেও রবিবার কিস্তির টাকা দিতে অপারগতা প্রকাশ করে স্বামী শরীফুল ইসলাম। 
 
এ নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে শরীফুল বাড়ি থেকে বের হয়ে গেলে স্ত্রী ঘর আটকিয়ে আত্মহত্যা করে। 
 
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. রোকন উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন। 
 
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, আত্মহত্যার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এমআই