নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের ডলুঝিরিতে বন্যহাতির আক্রমণে আব্দুস ছোবহান (৪০) নামে এক রাবার শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে রাবার বাগানে কাজ করতে গেলে বন্যহাতির আক্রমণের শিকার হন।
স্থানীয় সূত্রে জানায়, ভোর রাতে সেহরী খেয়ে বাইশারি ডলুঝিরি এলাকার রাবার শ্রমিক আব্দুস ছোবহান রাবার বাগানে কাজ করতে যাচ্ছিলেন। এসময় বন্যহাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাইশারি পুলিশ ক্যাম্পের ইনচার্জ কৃষ্ণ কুমার দাশ বন্যহাতির আক্রমণে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
লামা বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহম্মদ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবার নিয়ম মোতাবেক আবেদন করলে সরকারিভাবে ক্ষতিপূরণ প্রদান করা হবে।
ইত্তেফাক/এমআই
