চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বজ্রপাতে এ কৃষকে মৃত্যু হয়েছে। মৃত কৃষকের নাম- কার্তিক মাহাতো (৪০)। তিনি নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের উত্তর সোগুনা গ্রামের মৃত দুঃখু মাহাতোর ছেলে।
কার্তিক মাহাতোর পরিবার জানায়, রবিবার বিকেলে কার্তিক মাহাতো তার পরিবার নিয়ে জমিতে কাজ করছিলো এসময় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং তার স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলেন।
ইত্তেফাক/জামান
