মাগুরার মহম্মদপুর উপজেলার যশোবন্তপুর গ্রামে রবিবার দুপুরে দুদলের মধ্যে সংঘর্ষে ১২জন আহত হয়েছে। আহতদের মধ্যে ছয়জনকে মাগুরা ও মহম্মপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, জমি বিরোধের জের ধরে জেলার মহম্মদপুর উপজেলার যশোবন্তপুর গ্রামে মোসলেম বিশ্বাস ও রফিক বিশ্বাসের দু'দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষে দেশীয় অস্ত্রনিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ১২জন আহত হন।
আহতদের মধ্যে মোসলে, হেদায়েত ,জাবের ,কামাল, জয় ও মনির ছয়জনকে মাগুরা ও মহম্মপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। খবর পেয়ে মহম্ম্দপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। তবে কেউ গ্রেফতার হয়নি।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরীকুল ইসলাম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে।
ইত্তেফাক/জামান
