নরসিংদীতে ছেলের লাঠির আঘাতে বাবার নিহত

আপডেট : ২৮ মে ২০১৭, ২০:০৭
 
পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে বাবা-ছেলের তর্ক-বিতর্কের এক পর্যায় ছেলের লাঠির আঘাতে বাবা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার দক্ষিণ কারারচর গ্রামে।
 
নিজ বাড়ীতেই বাবা রুমান মিয়া'র (৭০)র সাথে ছেলে হাবিব'র ঝগড়ার এক পর্যায়ে ছেলে বাঁশের লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় বাড়ীর লোকজন ও প্রতিবেশীরা বৃদ্ধ পিতাকে দ্রুত নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/জামান