‘এই পুরস্কারের অনুভূতি একটু অন্যরকম’

আপডেট : ২৯ মে ২০১৭, ১০:৩৩
 
প্রথমবারের মতো দেশের বাইরে পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী। ২০১৬ সালে চলচ্চিত্র ও টেলিভিশনে অনবদ্য অভিনয়ের জন্য কলকাতায় ১৬তম টেলি সিনে অ্যাওয়ার্ডে বাংলাদেশ থেকে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী।
 
আগামী ৪ জুন কলকাতায় এই পুরস্কার দেওয়া হবে। এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘পুরস্কার পেতে সবসময় ভালো লাগে। কাজের জন্য কোনো সম্মান ছোট নয়। তার ওপর দেশের বাইরে থেকে আমাকে এই সম্মানে ভূষিত করায় আমি কৃতজ্ঞ। তবে দুঃখের ব্যাপার হলো, ঈদের নাটকের শুটিংয়ে ব্যস্ততার কারণে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে পারছি না। এই পুরস্কারের অনুভূতি একটু অন্যরকম।’
 
ইত্তেফাক/আনিসুর