কিংখান খ্যাত বাংলাদেশি অভিনেতা শাকিব খান। দেশের গণ্ডি টপকে এখন ভারতের চলচ্চিত্রের নিজের জায়গা করে নিয়েছেন। সবশেষ বউ-বাচ্চা, এফডিসির নির্বাচন গণ্ডগোল, থানার প্রাঙ্গনে অভিযোগ নিয়ে যাওয়া- সব পরিস্থিতি সামলে আপাতত কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।
শাকিব স্বপ্ন দেখেন দেশের চলচ্চিত্র নিয়ে। স্বপ্ন দেখেন আন্তর্জাতিক অঙ্গনে দেশিয় চলচ্চিত্রকে নিয়ে যেতে। অস্কার কিংবা কানের মতো উৎসবে বাংলা সিনেমার জয় দেখতে চান এই অভিনেতা। জানালেন এভাবে।
‘আমি সিনেমার মানুষ। আমার স্বার্থ দেশের সিনেমার উন্নয়ন। আজ কান চলচ্চিত্র উৎসবে যদি বাংলাদেশের একটি পতাকা উড়তো, অস্কারে বাংলাদেশ প্রতিনিধিত্ব করতে পারতো, সেখানে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হতো। চলচ্চিত্র দেশের বাইরে গিয়ে নিজের দেশকেই উপস্থাপন করে। চলচ্চিত্রে সুষ্ঠু সুন্দর পরিবেশ পেলে একদিন কান ও অস্কারে আমাদের দেশের পতাকা উড়বে ইনশাল্লাহ। আমরা জীবন দিয়ে কাজ করে যাব, শুধু পরিবেশ চাই। যাতে একজন শিল্পী ও পরিচালক শান্তিতে কাজ করতে পারেন। সিনেমা পেশীশক্তি দেখানোর জায়গা নয়। এটা মেধাবী মানুষের মাধ্যম।’
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ছবির ভাবমূর্তি প্রসঙ্গে এভাবেই বললেন চিত্রনায়ক শাকিব খান।
ইত্তেফাক/আনিসুর
