সাতক্ষীরার দেবহাটায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক রফিকুল ইসলাম নিহত হয়েছেন। নিহত রফিকুল ইসলাম কালীগঞ্জ উপজেলার কাশিমপুর বাজারগ্রামের আরশেদ আলির ছেলে।এ ঘটনায় ট্রাক হেলপারসহ তিন জন আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে দেবহাটা উপজেলার জগন্নাথপুর পানিরকল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
দেবহাটা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বিদ্যুতের খুঁটি ও পরে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ট্রাক মালিক রফিকুল নিহত হন। এ ঘটনায় ট্রাক হেলপার ও দুইজন পথচারীসহ তিন জন আহত হয়েছেন। তিনি আরো জানান, নিহতের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/মোস্তাফিজ
