কেকা ফেরদৌসীর ইফতার আয়োজনে ফেরদৌস আরা

আপডেট : ২৯ মে ২০১৭, ১৩:৫৫
 
পবিত্র রমজান মাসে রন্ধন-বিশেষজ্ঞ কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় চ্যানেল আইতে প্রতিদিন প্রচার হবে ইফতার অনুষ্ঠান ‘ভিম মনোহর ইফতার’। এ বছর অনুষ্ঠানে দেখানো হবে কেকা ফেরদৌসীর নিজস্ব ইফতার ব্যবস্থা নিয়ে রেসিপি।
 
এ পর্বে ইফতার তৈরি করবেন ফেরদৌস আরা। বাংলাদেশে টেলিভিশনের ইতিহাসে ইফতার নিয়ে সর্বপ্রথম ধারাবাহিক অনুষ্ঠান এটি। প্রতিষ্ঠালগ্ন থেকে পবিত্র রমজান মাসে চ্যানেল আই ধারাবাহিকভাবে ‘মনোহর ইফতার’ অনুষ্ঠানটি সম্প্রচার করে আসছে।
 
এরই ধারাবাহিকতায় এবার ১৯ বছর পূর্তি করতে যাচ্ছে অনুষ্ঠানটি। অনুষ্ঠানের প্রতিটি পর্বে কেকা ফেরদৌসীর সঙ্গে অংশ নেবেন বিভিন্ন অঙ্গনের একজন তারকা শিল্পী। এবার অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছে ইউনিলিভারের অন্যতম পণ্য ‘ভিম’। প্রচার হবে ৩০ মে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে।
 
ইত্তেফাক/আনিসুর