জাবি শিক্ষার্থীর হাতে হাতকড়া : আশুলিয়ার ওসিকে হাইকোর্টে তলব

আপডেট : ২৯ মে ২০১৭, ১৪:১১
সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ-ভাংচুরের সময় আটক হওয়া এক শিক্ষার্থীকে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়া পরানোর ব্যাখ্যা চাইতে আশুলিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেছে হাইকোর্ট।
 
আজ সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
 
আগামী ৩১ মে হাইকোর্টে হাজির হয়ে আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদিরকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই