সিংড়ায় নারীর গলা কাটা লাশ উদ্ধার

আপডেট : ২৯ মে ২০১৭, ১৬:২২
নাটোরের সিংড়ায় শাপলা বেগম (৩০) নামে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
নিহত শাপলা ৫নং চামারী ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল ইসলাম মণ্ডল ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মরহুম মাহবুব আলম মধুর ছোট বোন এবং চামারী ইউনিয়নের মহিষমারি গ্রামের বাসিন্দা।
 
সিংড়া থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন ও স্থানীয়রা জানান, শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি বেড়াতে আসার পর শনিবার রাতে শাপলা বেগম নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে তার কোনো পায়নি। পরে রবিবার রাত আটটার দিকে উপজেলার কলম ইউনিয়নের পুণ্ডরী গ্রামে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। স্বজনরা গিয়ে শাপলার লাশ শনাক্ত করে।
 
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থানে তাকে হত্যা করে এই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। তবে কি কারণে এ হত্যাকাণ্ড তা জানাতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 

ইত্তেফাক/এএম।