ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবিলায় ভোলায় ৭ কন্ট্রোল রুম

আপডেট : ২৯ মে ২০১৭, ১৭:০৯
পূর্বমধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূণিঝড় ‘মোরা’ মোকাবেলায় ভোলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোলায় জারি করা হয়েছে ৫ নম্বর সতর্ক সংকেত। ভোলা  জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭টি কন্ট্রোল রুম খোলা হয়েছে।  
 
সোমবার দুপুর থেকে উপকূলীয় এলাকায় প্রচার-প্রচারণা ও মাইকিং করছে রেডক্রিসেন্ট সোসাইটর স্বেচ্ছাসেবকরা। জেলার চরাঞ্চলের মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে। 
 
এছাড়া আশ্রয় কেন্দ্রে সরবরাহের জন্য শুকনো খাবার, সেচ্ছাবেবক প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন। এ ছাড়া হাসপাতালগুলোর অ্যাম্বুলেন্স এবং ওষুধ প্রস্তুত রাখার জন্য বলা হয়েছে। ছোট ছোট নৌযান সমূহকে নিরাপদ আশ্রয়ে আসতে বলা হয়েছে। 
 
বিআইডব্লিউটিএর ভোলাস্থ কর্মকর্তা মো. নাসিম জানান, সোমবার দুপুর ১২টার পর থেকে ভোলা থেকে সকল রুটের নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি