সোহেল তাজের মন্ত্রী সভায় ফেরার খবর ‘ভিত্তিহীন’

আপডেট : ২৯ মে ২০১৭, ১৭:৩৩
বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার নামে খোলা ভুয়া ফেসবুক পেজ থেকে ‘সোহেল তাজ মন্ত্রিসভায় ফিরছেন’ যে তথ্য প্রকাশ করা হয় তা ভিত্তিহীন। ইত্তেফাক অনলাইনকে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার ব্যক্তিগত কোন ফেসবুক পেজ নেই। 
 
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, শেখ রেহেনার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি’র ব্যক্তিগত কোনো ফেসবুক পেজ নেই। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তনয় সজীব ওয়াজেদ জয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ রয়েছে। 
 
তিনি আরো বলেন, কোন বিশেষ মহল কোন উদ্দেশ্য নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহেনার নামে ভুয়া ফেসবুক পেজ খুলে ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। যারা এই ভুয়া পেজ খুলে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 
উল্লেখ্য, সোমবার ১ টা ৪৮ মিনিটে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার নামে খোলা একটি ভুয়া ফেসবুক পেজ থেকে তানজিম আহমেদ সোহেল তাজ মন্ত্রিসভায় ফিরছেন এমন তথ্য ছড়ানো হয়। এরপর সেই স্ট্যাটাসের উপর ভিত্তি করে সোহেল তাজের মন্ত্রী সভায় ফেরার কথা জানিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপরই বিষয়টি  প্রধানমন্ত্রীর  প্রেস উইংয়ের নজরে আসে।
 
ইত্তেফাক/রেজা