ত্রিদেশীয় সিরিজ শেষে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য ইংল্যান্ডে আছে বাংলাদেশ ক্রিকেট দল। ইতমধ্যে পাকিস্তানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলে নিয়েছে তারা।
এদিকে ইউরোপ সফরে ক্রিকেটারদের পাশাপশি তাদের স্ত্রী-সন্তানরাও অনেকে ইউরোপে ঘুরতে গেছেন । বিশেষ করে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সুযোগ পেলেই আয়ারল্যান্ডে ঘুরে বেড়িয়েছেন স্ত্রী শিশির ও কন্যা আলাইনাকে সঙ্গে নিয়ে।
সাকিব-শিশির পরিবারের পারফেক্ট চেয়ারম্যান হল আলাইনা সেটা তো আপনারা জেনেই গেছেন। এবার চেয়ারম্যানের সঙ্গেই ঘুরে বেরাচ্ছেন সাকিব-শিশির। সাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে কিউট একটি ছবিও ভক্তদের জন্য শেয়ার করেছেন।
ইত্তেফাক/রেজা
