রাজবাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২৯ মে ২০১৭, ১৯:২২
রাজবাড়ীর পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে রাজবাড়ী সদর ও পাংশা উপজেলায় এ ঘটনা ঘটে।   
 
নিহতরা হলেন, সদর উপজেলার ভবানী পুর এলাকার বাবলু মিয়ার মেয়ে তানহা (১২)।  ও পাংশা উপজেলার হাবাসপুর ইউপির হাবাসপুর গ্রামের রাসেল মণ্ডলের মেয়ে জান্নাত (০৬) ।
 
তানহার স্বজনরা জানিয়েছেন, সকলের চোখ ফাকি দিয়ে সোমবার সকালে নীজ বাড়ির পুকুরে গোছল করতে নামে তানহা, এর পর দুই ঘণ্টা পার হলেও সে ফিরে না আসায় পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় পাওয়া গেলে  রাজবাড়ী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
 
এদিকে , সকালে পরিবারের সবার অজান্তে খেলতে গিয়ে নদীতে ডুবে যায় জান্নাত। পরে মরদেহ ভেসে উঠলে দ্রুত উদ্ধার করে স্থানীয়রা।
 
ইত্তেফাক/সাব্বির