সংসদ অধিবেশন মুলতবি

আপডেট : ৩০ মে ২০১৭, ১৩:৪৯
 
দশম জাতীয় সংসদের ষোড়শ ও বাজেট অধিবেশন আগামীকাল বুধবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মুলতবি ঘোষণা করেন।
 
এর আগে বেলা ১১টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। আগামী ১৩ জুলাই পর্যন্ত এ অধিবেশন চলবে বলে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
 
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ১৬তম অধিবেশনটি হবে দীর্ঘতম। বাজেটের ওপর প্রায় ৪৫ থেকে ৬০ ঘণ্টার সাধারণ আলোচনা চলবে। তাই এ অধিবেশনটি আগামী জুলাই মাস পর্যন্ত চলতে পারে। গত বছর বাজেট অধিবেশন ৩২ কার্যদিবসের ছিল। 
 
ইত্তেফাক/কেকে