বাংলাদেশের বাজারে এইচপির ওমেন ল্যাপটপ

আপডেট : ৩০ মে ২০১৭, ১৬:১৪
দেশের বাজারে ওমেন সিরিজের দুটি মডেলের ল্যাপটপ উদ্বোধন করেছে এইচপি। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ১৫-এএক্স ২২০ টিএক্স ও ২২১ টিএক্স মডেলের ল্যাপটপ দুটির মোড়ক উন্মোচন করা হয়েছে।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচপির পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, পরিচালক জাফর আহমেদ, মহাব্যবস্থাপক মুজাহিদ আল বেরুনী সুজন, এইচপির ক্যাটাগরি ম্যানেজার, নোটবুক, এশিয়া ইমার্জিং কান্ট্রি সামান্থা গুই, এইচপি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসেন ভূঁইয়া এবং এইচপি ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক সালাউদ্দিন মোহাম্মদ আদেল প্রমুখ। 
 
প্রসঙ্গত, বাংলাদেশ এর বাজারে এইচপি ওমেন ল্যাপটপ এককভাবে পরিবেশন করবে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.।
 
ইত্তেফাক/ইউবি