সাটুরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ৩০ মে ২০১৭, ১৬:৩৩
সাটুরিয়া চম্পা আক্তার (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাড়ি উপজেলার দরগ্রাম ইউনিয়নের তেবারিয়া গ্রামে। তিনি মো. শুকুর আলীর স্ত্রী।
 
জানা যায়, প্রায় পাঁচ বছর পূর্বে উপজেলার তেবারিয়া গ্রামের আ. মজিদ মিয়ার ছেলে মো. শুকুর আলীর সাথে পুনাইল গ্রামের মো. আতোয়ার রহমানের মেয়ে চম্পার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর শুকুর আলী সৌদি চলে যায়। একমাস পূর্বে শুকুর দেশে চলে আসে। সম্প্রতি চম্পার সাথে স্বামী শুকুরের পারিবারিক কলহ চলছিল।
 
গত সোমবার রাতে চম্পার সাথে স্বামী ও তার পরিবারের লোকজনের সাথে বাকবিতণ্ডা হয়। এর পর শুকুর আলীর মেঝ ভাবী সেহরি খাওয়ার জন্য সবাইকে ডেকে তুলতে ঘরের বাতি জ্বালিয়ে দেখতে পায় চম্পার ঝুলন্ত লাশ। মঙ্গলবার সকালে সাটুরিয়া থানা পুলিশ ঘরের আঁঁড়ার সাথে চম্পার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
ঘটনার পরই শুকুর আলী ও তার ভাইয়েরা পলাতক রয়েছে। এদিকে চম্পা আক্তারের মা সালেহা আক্তার অভিযুক্ত শুকুরের ফাঁসি দাবি করে জানান, চম্পাকে শুকুর আলী ও তার পরিবার পরিকল্পিতভাবে হত্যা করেছে।
ইত্তেফাক/এএম।