৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠন করা হবে: আইনমন্ত্রী

আপডেট : ৩০ মে ২০১৭, ১৭:০২
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘নারী ও শিশু নির্যাতন বিষয়ক মামলাগুলো নিষ্পত্তির লক্ষ্যে শিগগিরই সারাদেশে ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠন করা হবে।’
 
আজ মঙ্গলবার সংসদে সরকারি দলের সংসদ সদস্য বেগম হোসনে আরা লুত্ফা ডালিয়ার এক প্রশ্নের জবাবে আরো বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের হিসাব অনুযায়ী গত ৩১ মার্চ পর্যন্ত এক লাখ ৫৮ হাজার ৮৬৯টি মামলা বিচারাধীন রয়েছে।
 
আইনমন্ত্রী বলেন, পুরাতন মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির লক্ষ্যে প্রত্যেক আদালতে সাক্ষীর সমন জারি নিশ্চিতপূর্বক সাক্ষিদের হাজির করে দ্রুততম সময়ে সাক্ষ্য গ্রহণ করার উদ্যোগ নেয়া হয়েছে। পুরাতন মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির লক্ষ্যে সলিসিটরের নেতৃত্বে মনিটরিং সেল কাজ করছে। প্রতি জেলায় কেস ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে।
 

ইত্তেফাক/এএম।