ডার্টি লন্ড্রি নামে একটি চ্যাট শোয়ে নিজের পুরনো পোশাক নিয়ে বলতে গিয়ে জ্যাকেটটা দেখান প্রিয়াঙ্কা। বলেন, শোয়ের নাম যেহেতু ডার্টি লন্ড্রি, তাই এটার কথা বলছি। এটা বহুবার পরেছি আমি। এটা আমার এয়ারপোর্ট জ্যাকেট, তবে আমার না, এটা আমার এক্স বয়ফ্রেন্ডের।
প্রিয়াঙ্কার এই কথায় আপনি শাহরুখ খানের নাম গন্ধও কোথাও না পেলেও বলিউডের যারা নিয়মিত খবরাখবর রাখেন, তাদের কিন্তু মনে পড়ে যায় এমনই একটা জ্যাকেট যেন শাহরুখেরও ছিল! তদের দুজনের প্রেম কাহিনী তো একটা সময় রীতিমত চর্চিত বিষয় ছিল বলিউডে। ডন সিরিজে বলিউডের জংলী বিল্লি খ্যাত পিয়াঙ্কার সঙ্গে পর্দার রসায়ন দারুণ জমে উঠেছিল। সেই রসায়ন নাকি পরে বাস্তবেও শুরু হয় এমন কানাঘুষাই ছিল চারদিকে। তবে শাহরুখ ও প্রিয়াঙ্কা কেউই সে সম্পর্ক নিয়ে টু শব্দ করেন নি।
IMG0
অনুষ্ঠানের সঞ্চালক প্রিয়াঙ্কাকে প্রশ্ন করেন, সাবেক বয়ফ্রেন্ডের জ্যাকেট তার রেখে দেওয়ার কারণ কী। জবাবে বলিউড অভিনেত্রী বলেন, পাল্টাপাল্টি হয়ে গিয়েছিল। বহুদিন ধরে আমার বাড়ি ছিল এটা, আমিই পরতাম। যখন ও(এক্স বয়ফ্রেন্ড) ফেরত চাইল, আমি বললাম, না।
এ ঘটনার পর এক টুইটার ব্যবহারকারী শাহরুখ খানের জ্যাকেটের প্রসঙ্গ টেনে প্রিয়াঙ্কার মন্তব্যটি টুইট করেন। তাতে লাইক দেন প্রিয়াঙ্কা। কিন্তু তারপরেই আনলাইক করে দেন। লাইক, আনলাইকের স্ক্রিনশটও এখন টুইটারে ভাইরাল। হিন্দুস্তান টাইমস।
ইত্তেফাক/রেজা
