টাইগারদের জয়ের লক্ষ্য ৩২৫

আপডেট : ৩০ মে ২০১৭, ২০:০৫
চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ প্রস্তুতি ম্যাচে জয়ের জন্য টাইগারদের ৩২৫ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে ভারত। নির্ধারিত ৫০ ওভার ব্যাটিং করে ভারত সংগ্রহ করেছে ৭ উইকেটে ৩২৪ রান।
 
ইংল্যান্ডের বিখ্যাত ওভাল ক্রিকেট মাঠে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক। আর  অধিনায়কের সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করে নিজের প্রথম ওভারের প্রথম বলেই ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন টাইগার স্পিডস্টার রুবেল হোসেন। এরপর মুস্তাফিজের শিকার হয়ে বিদায় নেন ওয়ান ডাউনে নামা আজিঙ্কা রাহানে। এরপর জুটি গড়ে ভারতকে ভালো অবস্থানে নিয়ে যান ধাওয়ান ও কার্তিক। তারপর শেষের দিকে হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় ভারত।
 
ভারতের পক্ষে ধাওয়ান (৬০), কার্তিক(৯৪), পান্ডিয়া(৮০) রান করেন। অন্যদিকে টাইগারদের হয়ে রুবেল ৩, সানজামুল ২ ও মুস্তাফিজ ১টি করে উইকেট লাভ করেন।
 
ইত্তেফাক/রেজা