হিমির দরজায় আরফানের একি হাল!

আপডেট : ৩১ মে ২০১৭, ১১:২৫
 
অভিনেতা আরফান সাজ্জাদের গলার দুপাশে ঝুলানো বাঁধাকপি, একহাতে কচুর পাঁতা এবং অন্যহাতে ঝুলানো দুই মুরগি। আরফান হাজির হিমির বাসায়, হিমি দরজা খুলে এ দৃশ্য দেখে যেন রেগে গেলেন, আরো কী কী জানি বলছেন হিমি।
 
ছবির দৃশ্য তাই-ই বলছে, কিন্তু কোথায় ঘটলো এমন কাহিনী! চ্যানেল আই এর সেরা নচিয়ে হিমি অভিনীত বিশেষ টেলিফিল্ম ‘প্রথমত তোমাকে চাই’ প্রচারিত হবে আজ ৩১ মে বিকেল ২টা ৪৫ মিনিটে।
IMG0
গল্প লিখেছেন রেজাউর রহমান ইজাজ। পরিচালনা করেছেন হাফিজুর রহমান সুরুজ। এই টেলিফিল্মে দৃশ্যটি দেখানো হবে।
 
কমেডি ধাচের গল্পে নির্মিত এ টেলিফিল্মে অভিনয় করেছেন সেরা নাচিয়ে হিমি, আরফান সাজ্জাদ, মাসুদ আলী খান, সাইদ বাবু, শিরিন বকুল, হাফিজুর রহমান সুরুজ প্রমুখ।
 
ইত্তেফাক/আনিসুর