মেয়র পদে ফিরতে বাধা নেই মান্নানের

আপডেট : ৩১ মে ২০১৭, ১২:৩২
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব পালনে বাধা নেই অধ্যাপক এম এ মান্নানের। মেয়র পদ হতে তাকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
 
বুধবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়।
 
এই রায়ের আগে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ মেয়র মান্নানের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে রায় দেয়। এর বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।আজ বুধবার ওই আবেদনের পক্ষে আপিল বিভাগের শুনানি করেন  অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও মান্নানের পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন।
 
ইত্তেফাক/এমআর