বড়রকমের বিমান দুর্ঘটনার মুখ থেকে ফিরে এলেন সাবেক পর্ণস্টার, বর্তমান ভারতীয় অভিনেত্রী সানি লিওন। বেঁচে গেলেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবার এবং ট্রুপের অন্য সদস্যরাও। সানি নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে ভয়ঙ্কর পরিস্থিতির কথা জানিয়েছেন।
তবে সকলেই অক্ষত বলেও জানিয়েছেন সানি লিওন। নিজের টুইটার হ্যান্ডলে সানি লিওন বুধবার লিখেছেন, ‘বিধাতাকে ধন্যবাদ যে আমরা সকলে বেঁচে আছি।’
তিনি জানিয়েছেন খারাপ আবহাওয়ার কারণে তাদের প্রাইভেট ফ্লাইট দুর্ঘটনার মুখে পড়তে চলেছিল। খুব অল্পের জন্য বিমানটি রক্ষা পেয়েছে এবং ভয়ঙ্কর একটি ঘটনা এড়ানো গিয়েছে বলে তিনি জানিয়েছেন। সানির সঙ্গে তার স্বামী ড্যানিয়েল ছিলেন। ছিলেন অন্য টিম মেম্বাররাও। বিমানটি দুর্ঘটাগ্রস্ত হলে সকলেরই নিশ্চিত মৃত্যু ছিল।
টুইটারে পোস্ট করা ভিডিওতে সানি জানান, মহারাষ্ট্রের কোনও একটি প্রত্যন্ত এলাকা থেকে তারা গাড়িতে বাড়ি ফিরছেন। দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে তিনি বারবার বিধাতাকে ধন্যবাদ জানিয়েছেন। বলিউড লাইফ।
Thank the lord we are all alive! Our private plane almost crashed through bad weather. Counting our stars and driving home! Thank you God! pic.twitter.com/9jhTQ1arHX
— Sunny Leone (@SunnyLeone) May 31, 2017
ইত্তেফাক/আনিসুর
