‘ঈদ অ্যালবামের প্রস্তুতিটা আগে থেকেই ছিল’

আপডেট : ০১ জুন ২০১৭, ১১:২৬
 
ঈদে রিলিজ পাচ্ছে কুমার বিশ্বজিৎ এর নতুন একক অ্যালবাম। ৩টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। ‘বাংলা ঢোল’-এর ব্যানারে ঈদে এই একক অ্যালবাম উপহার দেবেন তিনি।
 
৩টি গানের মধ্যে দুটি গান লিখেছেন শহীদুল্লাহ ফরায়েজী ও আহমেদ রিজভী এবং আরেকটি গান কালা শাহ’র প্রচলিত ফোক গান।
 
শহীদুল্লাহ ফরায়েজীর লেখা ‘তুমি থাকো তারার দেশে মুগ্ধ সারা মাস’ গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ নিজেই। অ্যালবাম প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘ঈদ অ্যালবামের প্রস্তুতি অনেক আগে থেকেই ছিল। শ্রোতাদের কাছে এবার ভিন্ন কিছু গান নিয়ে আসছি।’
 
ইত্তেফাক/আনিসুর