দেশের অধিকাংশ স্থানে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস।
আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ স্থানে এবং খুলনা বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছুকিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পরে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
ঢাকায় আজ বাতাসের গতি ও দিক, দক্ষিণ, দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত অগ্রসর হতে পারে।
আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ, পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম উপকুল পর্যন্ত অগ্রসর হয়েছে।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ১১ মিনিটে এবং আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪২ মিনিটে।
ইত্তেফাক/কেকে
