আগামী ২০১৭-১৮ অর্থবছরে আইন ও বিচার বিভাগের জন্য ১ হাজার ৪২৩ কোটি ৯৭ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া সুপ্রিমকোর্টের জন্য ১৬৫ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট বক্তৃতায় এ প্রস্তাব করেন।
আইন ও বিচার বিভাগের জন্য ১ হাজার ৪২৩ কোটি ৯৭ লাখ টাকা বরাদ্দ প্রস্তাবের মধ্যে অনুন্নয়ন খাতে ৯১৯ কোটি ৪৩ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৫০৪ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
২০১৬-১৭ অর্থবছরের সংশোধিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য অনুন্নয়ন ও উন্নয়ন খাত মিলিয়ে মোট ১ হাজার ৪২৬ কোটি ৯০ লাখ ৬৬ হাজার টাকা বরাদ্দ করা হয়। সুপ্রিমকোর্টের জন্য ১৬৫ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব।
আগামী ২০১৭-১৮ অর্থবছরে সুপ্রিমকোর্টের জন্য ১৬৫ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ বরাদ্দ প্রস্তাবের মধ্যে অনুন্নয়ন খাতেই এ টাকা বরাদ্দের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
২০১৬-১৭ অর্থবছরে সংশোধিত বাজেটে সুপ্রিমকোর্টের জন্য জন্য অনুন্নয়ন খাতে ১৬৭ কোটি ৯৪ লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দ করা হয়।
অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, বিচার প্রার্থীদের কাছে আইনের সেবা সহজগম্য করতে অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। বিভিন্ন জেলায় নতুন নতুন আদালত ভবন নির্মাণ কাজ চলছে। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে স্বল্প সময়ে জনগণকে বিচারিক সেবা প্রদানের লক্ষ্যে ২০১৬ সালের অক্টোবর মাস থেকে দেশের সকল জেলায় ই-মোবাইল কোর্ট সিস্টেম চালু করা হয়েছে। বিচার ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে দুর্ধর্ষ ও দাগী আসামিদের আদালতে হাজির না করে ডিজিটাল পদ্ধতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার কার্য সম্পন্ন করতে উদ্যোগ নেয়া হচ্ছে। বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধির জন্য দেশে-বিদেশে উচ্চ শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হচ্ছে। বাসস
ইত্তেফাক/ইউবি
