ব্ল্যাক ক্যাপসদের ঝড়ো সূচনা

আপডেট : ০২ জুন ২০১৭, ১৬:২৬
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ঝড়ো সূচনা করেছে নিউজিল্যান্ড। দুই উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল ও লুক রঞ্চির ঝড়ো ব্যাটিংয়ে ৫ ওভারেই ব্ল্যাকক্যাপসদের সংগ্রহ ৫ ওভারে ৩৮। রান রেট ৭.৬০। গাপটিল ২৫ ও রঞ্চি ১২ রানে ক্রিজে অপরাজিত আছেন।
 
ইংল্যান্ডের বিখ্যাত বার্মিংহাম ক্রিকেট গ্রাউন্ড মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
 
নিউজিল্যান্ড দল: মার্টিন গাপটিল, লুক রঞ্চি, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, নিল ব্রুম, জিমি নিশাম, কোরি অ্যান্ডারসন, মিচেল স্যান্টনার, মিলনে, টিম সাউদি, ট্রেন্ট বোল্ড।
 
অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ (অধিনায়ক), গ্নে ম্যক্সওয়েল, হেড, ম্যথু ওয়েড, জন হেস্টিংস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেল উড।
 
ইত্তেফাক/রেজা