পাহাড়ি গ্রামে অগ্নিসংযোগের মামলায় আসামি ৪০০

আপডেট : ০৩ জুন ২০১৭, ১৬:৩৬
রাঙ্গামাটির লংগদুতে যুবলীগ নেতা ও মোটরবাইক চালক নুরুল ইসলাম নয়নের হতাকাণ্ডের সূত্র ধরে উপজেলার তিনটি পাহাড়ি গ্রামে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। লংগদু থানায় এই পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
 
উপজেলার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় শনিবার দুপুরের পর থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করে নেয়া হয়েছে। তবে লংগদুর বিশেষ গুরুত্বপূর্ণ স্থান সমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে এবং উপজেলায় পুলিশি টহল জোরদার থাকবে। লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে এক আইন শৃঙ্খলা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
 
রাঙ্গামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত রাঙ্গামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, লংগদু জোন কামান্ডার লে. কর্নেল আব্দুল আলিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, ইউপি চেয়ারম্যান মেম্বার ও অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, নয়ন হত্যার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্দ লোকজন লংগদু সদর, মানিকজোরছড়া ও তিনটিলাসহ বেশ কিছু গ্রামে অগ্নিসংযোগ করে। ঘটনায় আগুনে পাহাড়ি গ্রামে প্রায় শতাধিক ঘড়বাড়ী ভস্মিভূত হয়েছে।
 
ইত্তেফাক/এএম।