দিল্লিতে প্রখ্যাত শিল্পী ফরিদা পারভীনের লালন সংগীত সন্ধ্যা

আপডেট : ০৩ জুন ২০১৭, ১৬:৩৭
বাংলাদেশের প্রখ্যাত লালন সংগীত শিল্পী ফরিদা পারভীনের একক সংগীত সন্ধ্যা শুক্রবার ভারতে অনুষ্ঠিত হয়েছে। রাজধানী দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে মিলনায়তনে অনুষ্ঠিত সেই অনুষ্ঠানে প্রখ্যাত এই শিল্পী তার বিখ্যাত কিছু গান হিন্দি ভাষায় দর্শকদের গেয়ে শোনান।
 
বাংলাদেশের নিযুক্ত ভারতে সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক মুকুন্দ দুবের পরিচালিত কাউন্সিল ফর সোশ্যাল ডেভেলপমেন্ট নামে একটি সংস্থা অনুষ্ঠানটি আয়োজন করে। এসময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মুয়াজ্জেম আলী, ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, মুকুন্দ দুবে ১০৫ টি লালন গান হিন্দি ভাষায় অনুবাদ করেছেন।
 
ইত্তেফাক/রেজা