বলিউডে আসার পর খুব বেশি মানুষের সহযোগিতা পান নি সানি লিওন। অহেতুক সমালোচনার বেদনা কতটুকু তা তিন বেশ জানেন। তাই বার্লিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রিয়াঙ্কার বৈঠকে পোশাক বিতর্ক শুরু হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় যাচ্ছেতাইভাবে ট্রোলড হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
তবে এই বিতর্ক নিয়ে কিন্তু বেওয়াচ তারকার পাশে দাঁড়িয়েছেন বলিউড সুন্দরী সানি লিওন। তিনি মন্তব্য করেছেন, প্রিয়াঙ্কার পোশাকে প্রধানমন্ত্রীর যদি কোনও আপত্তি না থাকে, তবে কার কী বলার আছে।
সানি বলেছেন, দেশের প্রধানমন্ত্রী হিসেবে একজন অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তিকে নির্বাচন করেছি আমরা। প্রধানমন্ত্রী মোদীর যদি এ ব্যাপারে কিছু বলার থাকত, তবে তিনি জানাতেন। তা যখন তিনি করেননি, তাহলে এ নিয়ে আর কারও কিছু বলার থাকতে পারে বলে মনে করেন না সানি।
তার কথায়, প্রিয়াঙ্কা বুদ্ধিমতী নারী, সমাজের জন্য অনেক কিছু করেছেন। সেই কাজ দিয়ে তাকে বিচার করা হোক, তার পোশাক দিয়ে নয়। ইন্ডিয়া টাইমস।
ইত্তেফাক/রেজা
