উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষার বাজেট: নাসিম

আপডেট : ০৩ জুন ২০১৭, ১৯:৫৭
 
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৭-১৮ সালের প্রস্তাবিত বাজেট সত্যিকার অর্থেই উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষার বাজেট।
 
শনিবার বিকেলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে জেলা প্রশাসন আয়োজিত অফিসার্স ক্লাবে ইফতার মাহফিলে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
 
তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি স্থাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। দেশের মানুষের আয় বেড়েছে, দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এবারের বাজেট সত্যিকার অর্থেই উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষার বাজেট।

ইত্তেফাক/এএম।