আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রা প্রেমের খবর এখন বলিউডে ওপেন সিক্রেট। তাদের প্রথম সিনেমা স্টুডেন্ট অব দ্যা ইয়ার থেকেই এই সম্পর্কের শুরু। তারা সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও তাদের সম্পর্কের কথা কারোর জানতে আর বাকি নেই। তবে শোনা যাচ্ছে, আলিয়া-সিদ্ধার্থের সেই সুখের ঘরে নাকি আগুনের আঁচ পাওয়া যাচ্ছে। আর এর কারণ নাকি তৃতীয় ব্যক্তি। সেটা কে জানেন?
জ্যাকলিন ফার্নান্দেজ। হ্যাঁ, জ্যাকলিনই আলিয়া-সিদ্ধার্থের ঝামেলার মূল কারণ। শোনা যাচ্ছে, আলিয়া নাকি সিদ্ধার্থকে জ্যাকলিনের সঙ্গে মিশতে বারণ করেছিলেন। আর তারপরেও সিদ্ধার্থ জ্যাকলিনের সঙ্গে কফি খেতে যান। আর তাতেই নাকি বেজায় চটেছেন আলিয়া।
ভারতীয় অনলাইন মিড-ডে খবরে বলা হয়েছে, জ্যাকলিনকে নিয়ে আলিয়া-সিদ্ধার্থের ঝগড়া এতটাই বেড়েছে যে তারা এই মাসে একসঙ্গে ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা বাতিল করে দিয়েছেন। কিছুদিন আগেই করণ জোহরের শো ‘কফি উইথ করণ’এ অতিথি হয়েও গিয়েছিলেন জ্যাকলিন-সিদ্ধার্থ।
প্রসঙ্গত, জ্যাকলিন-সিদ্ধার্থ অভিনীত ফিল্ম ‘রিলোড’ এরও শ্যুটিং শেষ হয়েছে। এটি শ্যুটিং হয়েছে মিয়ামি ও মালয়েশিয়াতে। ২০১৪-য় হৃতিক-ক্যাটরিনা অভিনীত ‘ব্যাং ব্যাং’ ফিল্মের প্রিক্যুয়্যাল এটি।
ইত্তেফাক/রেজা
