ঈদে দিপুর ‘এখন তুমি অন্য কারো’

আপডেট : ০৪ জুন ২০১৭, ১৩:২০
 
ঈদ উপলক্ষে রিলিজ হচ্ছে গায়ক দিপুর মিউজিক ভিডিও ‘এখন তুমি অন্য কারো’। গানটি লিখেছেন সোহেল অটল। সুর ও সঙ্গীত করেছেন সুমন কল্যাণ।
 
দিপু জানান, ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে গানটির মিউজিক ভিডিওর শুটিং করা হয়েছে। ব্যয়বহুল এ মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দিপুর সঙ্গে অভিনয় করেছেন অনুশিলা জনন্তী ও আসিফ। মিউজিক ভিডিওটির পরিচালনা করেছেন ফরহাদ হোসেন।
 
গান প্রসঙ্গে গায়ক দিপু বলেন, ‘আমি খুব কম গান করি। পছন্দসই লিরিক এবং সুর হলে গান করার ইচ্ছে জাগে। এ গানটিও আমার তেমনই পছন্দের। খুবই সুন্দর কথা ও সুরের গান। মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে যত্ন নিয়ে। আশা করছি রুচিশীল শ্রোতাদের ভালো লাগবে।’
 
সঙ্গীত পরিচালক সুমন কল্যাণ বলেন, ‘গানটা বেশ কয়েক মাস আগেই তৈরি হয়েছিল। সুন্দর কথার গানটি দিপু গেয়েছেনও ভালো। অবশেষে গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাচ্ছে জেনে ভালো লাগছে।’
 
ইত্তেফাক/আনিসুর