ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার লন্ডনে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। এই হামলায় অন্তত ছয় জন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছে। খবর সিনহুয়া’র।
মোদী টুইটারে জানান, ‘লন্ডনে হামলা একটি শোকাবহ ঘটনা। আমি হামলাকারীদের তীব্র নিন্দা জানাচ্ছি। আমি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনা করছি।’
স্থানীয় সময় শনিবার রাতে লন্ডন ব্রিজ এলাকা ও এর আশেপাশে এ হামলা চালানো হয়। বাসস।
ইত্তেফাক/এমআর
