বংশালে বোনকে হত্যা: ভাইসহ দুইজনের মৃত্যুদণ্ড

আপডেট : ০৪ জুন ২০১৭, ১৬:৪২
 
রাজধানীর বংশালে বোনকে হত্যায় ভাইসহ দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ রবিবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ আদেশ দেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন— আকবর হোসেন ও তোফাজ্জাল হোসেন জুয়েল। এর মধ্যে তোফাজ্জল পলাতক।
 
মামলার এজাহারে জানা যায়, ২০১৫ সালের ৫ আগস্ট বংশালে আসিয়ার বাসায় ধারের টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আকবর বোনের গলা চেপে ধরে। এতে খাট থেকে পড়ে যান আসমা। পরে আসমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
 

ইত্তেফাক/এএম।