বগুড়ার কাহালুতে ভ্রাম্যমাণ আদালত রবিবার দুপুরে মাদক সেবনের অভিযোগে মো. সেলিম (২৫) নামের এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।
দণ্ডপ্রাপ্ত সেলিম কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাবানপুর গ্রামের নেহাজ উদ্দিনের পুত্র বলে জানা যায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মো. আরাফাত রহমান।
ইত্তেফাক/জামান
