৭০ বছর পর কোলকাতা থেকে পর্যটকবাহী প্রথম জাহাজ ‘বেঙ্গল গঙ্গা’ বরিশালে

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২৩:৫৯

৭০ বছর কোলকাতা থেকে পর্যটকবাহী জাহাজ আরভি বেঙ্গল গঙ্গা বরিশালে এসে পৌছেছে। ২৯ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে কোলকাতার খিদিরপুর থেকে পর্যটক নিয়ে রওয়ানা হয় জাহাজটি। বুধবার দুপুর দেড়টার দিকে বরিশাল নদীবন্দর সংলগ্ন কীর্তনখোলা নদীর তীরবর্তী মুক্তিযোদ্ধা পার্কে এসে পৌছায়। পর্যটকরা বরিশাল ঘুরে দেখবেন বলে জানিয়েছেন পর্যটকদের দেখভালের দায়িত্বে থাকা গালফ্ অরিয়েন্ট সিওয়েস লিমিটেডের লজিস্টিক ম্যানেজার মো: নুরুজ্জামান। তিনি জানান, পর্যটকদের মধ্যে যুক্তরাজ্য, আমেরিকা ও ইতালির ৬ জন রয়েছেন। রওয়ানা পথে জাহাজটি কাউখালীতে এবং সর্বশেষ বরিশালে নোঙর করে। এ যাত্রার অংশ হিসেবে পর্যটকবাহী জাহাজটি বরিশাল পৌছালে ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার চেয়ারম্যান নতুন গুহ বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তাদের ফুলের শুভেচ্ছা জানান বরিশাল নদী বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবে। পথিমধ্যে চাঁদপুর ও নারায়ণগঞ্জও ঘুরে দেখবেন পর্যটকরা। এরপর ৮ এপ্রিল পুনরায় কোলকাতার উদ্দেশ্যে ঢাকা থেকে রওয়ানা দেবে জাহাজ আরভি বেঙ্গল গঙ্গা। এছাড়া কোলকাতায় এখন বাংলাদেশি জাহাজ মধুমতি রয়েছে। 

এদিকে জাহাজ বরিশালে বুধবার দুপুর দেড়টার দিকে বরিশাল নদীবন্দর সংলগ্ন কীর্তনখোলা নদীর তীরবর্তী মুক্তিযোদ্ধা পার্কে এসে পৌছায়। এসময় ও বিআইডব্লিউটি কর্মকর্তারা আগত পর্যটকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পর্যটকরা জানান, নৌ-ভ্রমণটি আসলে খুবই আনন্দদায়ক। আমরা খুব ইনজয় করছি।

বরিশাল বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ পরিচালক আজমল হুদা মিঠু সরকার জানান, বাংলাদেশের সাথে সড়ক ও রেল পথে ভারতের সাথে যোগাযোগ থাকলেও নৌ পথে যোগাযোগটা নতুন বন্ধন সৃষ্টি করেছে। ৭০ বছর আগে এই পথে ভারতের সাথে যোগাযোগ ছিলো তবে এখন নতুন ভাবে শুরু হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের চিন্তাভাবনা রয়েছে পর্যায়ক্রমে যাত্রীবাহী নৌযান চলাচলের জন্য।

কোলকাতা থেকে সুন্দরবনের পার্শ্ববর্তী হয়ে এমজি ক্যানেল ধরে মংলা ঘষিয়াখালী চ্যানেল পার হয়ে মংলা ও পিরোজপুর থেকে বরিশাল এবং চাদপুর-ঢাকা এই রুটে চলাচল করবে পর্যটকবাহী জাহাজ গঙ্গা।

ক্রু, পর্যটক ও কর্মকর্তাসহ ৪০জন যাত্রী নিয়ে এসেছে পর্যটকবাহী গঙ্গা। বিদেশী পর্যটকরা আজ বরিশাল অবস্থান করে দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করবে। পর্যটকদের ইমেগ্রেশন চেকিং সম্পন্ন হয় মংলা সিপোর্টে।