মাগুরায় বিএনপি জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল অবরোধ চলাকালে দুর্বৃত্তদের পেট্রোল বোমায় ৫ জন বালু শ্রমিক নিহতের ঘটনায় মামলার চার্জ গঠন আবার পেছাল।
সোমবার মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালতে চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। সকল আসামি উপস্থিত থাকলেও একজন আসামি রবিউল ইসলাম নয়ন ঢাকায় অন্য একটি মামলায় কারাগারে আটক থাকায় আদালতে উপস্থিত না হতে পারায় মামলার পরবর্তী দিন ধার্য হয় ২৫ জুলাই।
উল্লেখ্য, ২০১৫ সালের ২১ মার্চ রাতে বিএনপি জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল অবরোধ চলাকালে মাগুরা যশোর ভায়া আড়পাড়া সড়কের মাগুরা সদর উপজেলার মগির ঢাল নামকস্থানে বালুর ট্রাকে দুর্বৃত্তদের পেট্রোল বোমার আঘাতে ৯ জন বালু শ্রমিক দগ্ধ হয় এবং এর মধ্যে রওশন আলী, শাকিল, মতিন বিশ্বাস, ইয়াদুল শেখসহ ৫ জন মারা যায়।
ইত্তেফাক/এমআই
