রংপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নানা-নাতির মৃত্যু

আপডেট : ০৫ জুন ২০১৭, ১৯:৩১
রংপুরের কাউনিয়ায় উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নানা-নাতির মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নানা ওসমান গণি (৭৫) ও তার নাতি ইউনুস আলী (২০)।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিবেশীর বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নেন ওসমান গণি। রবিবার রাতে ঝড়ে বিদ্যুতের তার ছিড়ে মাটিতে পড়ে যায়। সোমবার সকালে ওসমান গণি পুকুর পাড়ে ঘাস কাটতে গেলে ছিড়া  তারে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে চিৎকার করে মাটিতে পড়ে যায়। চিৎকার শুনে নাতি ইউনুস আলী ছুটে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
 
কাউনিয়া থানার ওসি মামুন অর রশীদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসীর অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি