বাংলাদেশি পর্যটকদের ভারতে প্রবেশ ও প্রস্থান সহজ হলো

আপডেট : ০৫ জুন ২০১৭, ২১:৩৮
বাংলাদেশের পর্যটকদের ভারতে প্রবেশ ও প্রস্থানের ক্ষেত্রে বিধিনিষেধ সহজ করা হয়েছে। 
 
সংশোধিত নির্দেশিকা অনুযায়ী, ২৪টি আন্তর্জাতিক বিমান বন্দর এবং হরিদাসপুর ও গেদের সমন্বিত চেকপোস্ট (আইসিপি) দিয়ে যাতায়াতকারী বাংলাদেশি নাগরিকদের ভিসায় প্রবেশ/প্রস্থান নিষেধাজ্ঞা অপসারণ করা হয়েছে। 
 
অর্থাৎ বাংলাদেশি পর্যটকেরা এত দিন ভারতের ভিসার আবেদনে প্রবেশ ও প্রস্থানের ক্ষেত্রে যে বন্দর উল্লেখ করতেন, তার বাইরে অন্য কোনো বন্দর ব্যবহার করতে পারতেন না। সংশোধিত নির্দেশিকা অনুযায়ী ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর ও দুটি সমন্বিত চেকপোস্টের ক্ষেত্রে সেই নিষেধাজ্ঞা আর থাকছে না। 
 
আন্তর্জাতিক বিমান বন্দরগুলির মধ্যে রয়েছে আহমেদাবাদ, আমৌসি (লখনউ), বারণসী, ব্যাঙ্গালোর, কালিকট, চেন্নাই, কোচিন, কোয়েম্বাটোর, ডাবোলিম (গোয়া), দিল্লী, গয়া, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, কলকাতা, ম্যাঙ্গালোর, মুম্বাই, নাগপুর, পুনে, অমৃতসর, ত্রিচি, ত্রিবান্দ্রম, বাগডোগরা এবং চণ্ডিগড়।
 
সংশোধিত নির্দেশিকাটি ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি ও যাতায়াতকে আরো সুগম করার লক্ষ্যে তৈরি করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি