বিশ্বের সবচেয়ে বড় বিমান ‘স্ট্র্যাটোলঞ্চ’

আপডেট : ০৬ জুন ২০১৭, ১৩:২৪
এর দু’টি ডানার মধ্যে দৈর্ঘ্য ৩৮৫ ফুট। যা ছাড়িয়ে যাবে একটি ফুটবল মাঠকেও। পেটের মধ্যে রয়েছে দু’টি ককপিট। দূর থেকে দেখে মনে হবে যেন পাশাপাশি রাখা দু’টো বিমানকে যোগ করা হয়েছ একটি ডানার মধ্যে। স্ট্র্যাটোলঞ্চ। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় বিমান এটাই।
 
সম্প্রতি টেক জায়ান্ট মাইক্রোসফটের কো-ফাউন্ডার পল অ্যালেনের ‘অ্যালেনস এরোস্পেস ফার্ম’ এর হাত ধরে আত্মপ্রকাশ করল স্ট্র্যাটোলঞ্চ। মহাকাশে রকেট ও স্যাটেলাইট বহন করে নিয়ে যাওয়ার জন্যই বিশেষভাবে তৈরি হয়েছে এই বিমান।
IMG0
জানা গেছে, বিমানটির ওজন ৫ লক্ষ পাউন্ড অর্থাৎ প্রায় ২ লক্ষ ২৭স হাজার কিলোগ্রাম। এতে মোট ২৮ টি চাকা রয়েছে। ৬টি বোয়িং ৭৪৭ ইঞ্জিনের সাহায্যে চলবে এটি।
IMG1
২০১১ সালে যখন এই বিমানের নীল নকশা তৈরি হয়, তখন এর আনুমানিক খরচ ধরা হয়েছিল ৩০ কোটি ডলার। তবে শেষ পর্যন্ত স্ট্র্যাটোলঞ্চ তৈরিতে কত খরচ হয়েছে তা জানা যায়নি।
স্ক্যালড কম্পোসিট কোম্পানির বুর্ট রুটান তৈরি করেছেন বিমানটি। বর্তমানে এটিকে ক্যালিফোর্নিয়ার মোজাভ মরুভূমিতে রাখা হয়েছে। ২০১৯ সালে এটি প্রথমবারের মতো আকাশে উড়বে বলে জানা গেছে। ফরচুন।
 
ইত্তেফাক/সেতু