বেনাপোলে ট্রাক ভর্তি ভারতীয় পণ্য জব্দ

আপডেট : ০৬ জুন ২০১৭, ১৩:৩২
 
বেনাপোল বন্দর এলাকা থেকে কাগজপত্রবিহীন এক ট্রাক ভারতীয় গার্মেন্টস ও ইমিটেশন জুয়েলারি জব্দ করেছে কাস্টম কর্তৃপক্ষ। মালামালগুলো কাগজপত্র ছাড়াই ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করে এবং কাস্টমসের কোনো কাগজপত্র ছাড়াই বন্দর থেকে বের হচ্ছিল। জব্দকৃত মালামালের মূল্য এক কোটি টাকা বলে জানায় কাস্টম কর্তৃপক্ষ। 
 
বেনাপোল কাস্টম হাউসের কমিশনার শওকাত হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়- সোমবার রাতে বেনাপোল বন্দরের ২৯ নম্বর সেড থেকে একটি কাভার্ডভ্যানে ভারতীয় থ্রি-পিস ও ইমিটেশন জুয়েলারি বোঝাই করে বন্দর এলাকায় অবস্থান করছে, যার সাথে কাস্টম থেকে খালাসকৃত কোনো ডকুমেন্ট নেই। এ সংবাদ পেয়ে কাস্টমসের স্পেশাল এসাইনমেন্ট গ্রুপ (স্যাগ) এর সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল মামুনের নেতৃৃত্বে বন্দর এলাকা থেকে একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। এসময় গাড়িতে থাকা মালামালের কোনো কাগজপত্র পাওয়া যায়নি। পরে গাড়ি থেকে বিপুল পরিমান ভারতীয় থ্রিপিস, ইমিটেশন জুয়েলারি ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। 
 
আলিফ এন্টারপ্রাইজ নামে একটি ট্রান্সপোর্ট বন্দরের ২৯ নম্বর সেড থেকে মালামালগুলো লোড করা হয়। তবে মালামালের প্রকৃত মালিকের সন্ধান এখনো পাওয়া যায়নি। ট্রাকের ড্রাইভার হেলপার ও স্কটকে আটক করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে