মাইক্রোসফটের বাংলাদেশের কান্ট্রি পার্টনার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে আমরা টেকনোলজিস লিমিটেড। মাইক্রোসফটভিত্তিক টেকনোলজি ব্যবহার করা প্রতিষ্ঠানগুলোর উদ্ভাবন শ্রেষ্ঠত্ব ও গ্রাহক সেবায় প্রতিষ্ঠানের প্রচেষ্টা মূল্যায়নের অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত আমরা কোম্পানিজ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ বলেন, মাইক্রোসফটের ২০১৭ কান্ট্রি পার্টনারের স্বীকৃতি পেয়ে আমরা গর্বিত। আমরায় আমরা ‘পাওয়ার অব উই’ স্লোগানের মাধ্যমে ঐকতান ও সহযোগিতায় বিশ্বাস করি। আমরা মাইক্রোসফট বাংলাদেশকে তাদের অসাধারণ সমর্থনকে ধন্যবাদ জানাতে চাই এবং গ্রাহকদের যারা আমাদের উদ্ভাবনী সেবাগুলো গ্রহণ করেছেন।
বিভিন্ন ক্যাটেগরিতে ১১৫টি দেশ থেকে ২৮০০ অংশগ্রহণকারীদের মধ্যে অ্যাওয়ার্ড বিতরণ করা হয়। মাইক্রোসফট কর্পোরেশনের ওয়ান কমার্শিয়াল পার্টনারের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট রন হাডলসন বলেন, আমরা টেকনোলজিস লিমিটেডেকে মাইক্রোসফটের কান্ট্রি পার্টনার অব দ্য ইয়ারের স্বীকৃতি দিয়ে আমরা সম্মানিত বোধ করছি। আমরা টেকনোলজিস উদ্ভাবন ও দক্ষতার মৌলিক উদাহরণ যা আমরা মাইক্রোসফট পার্টনার কম্যুনিটিতে দেখে থাকি।
আমরা টেকনোলজিস দেশের শীর্ষ ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে লিমিটেড কোম্পানি। প্রতিষ্ঠানটি ব্যাংকিং ও ফিন্যান্সিয়াল খাতে বিভিন্ন উদ্ভাবনী সেবাও প্রদান করছে।
ইত্তেফাক/সাব্বির
