ফরিদপুর ও সিলেটে হবে টেক্সটাইল ইন্সটিটিউট

আপডেট : ০৬ জুন ২০১৭, ১৯:৩৩
 
ঢাকা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নসহ ১১ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৭২৩ কোটি ৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৬০৩ কোটি ৬৭ লাখ টাকা, বৈদেশিক সহায়তা থেকে ৯৬ কোটি ৮৯ লাখ এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে পাওয়া যাবে ২২ কোটি ৫০ লাখ টাকা।
 
মঙ্গলবার শেরে-বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।
 
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন প্রকল্পের মাধ্যমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধিকরণ, বর্জ্য ব্যবস্থাপনাপর উন্নয়নের মাধমে ঢাকা ও চট্টগ্রাম শহরের পরিবেশে কার্বন নির্গমন হ্রাসকরণ, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা মাধ্যমে ঢাকা ও চট্টগ্রাম শহরের স্যানিটারি অবস্থার উন্নয়ন করা হবে।
 
একনেক বৈঠকে জানানো হয়েছে, জাইকার এক জরিপ প্রতিবেদন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকয় দৈনিক উত্পাদিত কঠিন বর্জ্যের পরিমাণ ৩ হাজার টন এবং সংগ্রহের পরিমান মাত্র ১ হাজার ৯৯১ টন (৬৬%), ঢাকা উক্তর সিটি কর্পোরেশন এলাকায় দৈনিক উত্পাদিত বর্জ্যে পরিমান ২ হাজার ১শ টন এবং সংগ্রহের পরিমাণ ১ হাজার ৩৫৬ টন (৬৫%)  এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় দৈনিক উত্পাদিত বর্জ্যের পরিমান ১৬শ টন এবং সংগ্রহের পরিমাণ ১২শ টন (৭৫%) বর্তমানে কঠিন বর্জ্য সংগ্রহের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২শ টি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৩৯টি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ৭৯টি যান পরিচালনা করে যার বেশীরভাগই পুরাতন এবং কম কার্যক্ষমতা সম্পন্ন।
 
এ প্রকল্পের মাধ্যমে বর্জ্য সংগ্রহের জন্য বিভিন্ন ধরনের ট্রাক, কন্টেইনার বক্স সংগ্রহ করা হবে। সেইসাথে বিভিন্ন যন্ত্রপাতি ইন্সটলেশনের জন্য ড্রেইনসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। মন্ত্রী জানান, এই প্রকল্পে জাপান সরকার ৯৬ কোটি ৮৯ লাখ টাকা অনুদান সহায়তা দেবে।
 

ইত্তেফাক/এএম।